এরদোয়ানের সঙ্গে বসছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২২, ১১:২৯আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১১:২৯

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার কাজাখস্তানে এই বৈঠকে মিলিত হচ্ছেন তারা। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কাজাখস্তানের রাজধানী আস্তানায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে আলোচনার ব্যাপারে তুরস্কের প্রস্তাব নিয়েও দুই নেতার আলোচনা হতে পারে বলে জানান পেসকভ।

এদিকে ইউক্রেনে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর তুরস্কের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। মঙ্গলবার ফোনে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ফোনালাপে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন দুই নেতা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক, সিরিয়া ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী রুশ মন্ত্রীকে বলেছেন, আরও প্রাণহানি রোধ এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জরুরিভিত্তিতে একটি যুদ্ধবিরতি হওয়া দরকার।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম