ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা সহায়তার প্রতিশ্রুতি ঋষি সুনাকের

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৩:৪৩আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৩:৪৬

রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে ৬ কোটি মার্কিন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হিসেবে শনিবার প্রথমবার কিয়েভ সফরে গিয়ে এ কথা বলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট।

সুনাকের সফর প্রসঙ্গে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় সুনাক নিশ্চিত করেছেন যে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রুশ হামলা থেকে রক্ষায় আকাশ প্রতিরক্ষা প্যাকেজ সহায়তা দেবে ব্রিটেন।

কিয়েভে আকস্মিক সফরে গিয়ে সুনাক বলেন, প্রতিরক্ষা সহায়তার মধ্যে ১২০টি বিমান বিধ্বংসী অস্ত্র, রাডার এবং ড্রোন বিধ্বংসী যন্ত্র রয়েছে। এগুলো দিয়ে ইরানের সরবরাহকৃত ড্রোন মোকাবিলায় সক্ষম হবে।

ইউক্রেনের জনগণের সাহসিকতার প্রশংসা করে সুনাক বলেন, ‘আপনাদের দেশে এসে আপনাদের সঙ্গে হতে পেরে সম্মানিত বোধ করছি। ইউক্রেনের জনগণ যে সাহসিকতা দেখিয়েছেন, তা বিশ্বের জন্য অনুপ্রেরণামূলক। ভবিষ্যতে আমরা আমাদের নাতি-নাতনিদের আপনাদের গল্প শোনাব।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের