রাশিয়ার তেলের গুদামে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১৫:২২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৩১

রাশিয়ার সীমান্তবর্তী একটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি তেলের গুদামে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

সোমবার রাশিয়ার দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের একদিনের মাথায় মঙ্গলবার ভোরে রুশ তেলের গুদামে এই ড্রোন হামলার খবর এলো।

রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারভয়েট জানিয়েছেন, হামলার পর জরুরি পরিষেবা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সমর্থ হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কুরস্ক শহরের এই বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি রুশ বাহিনীও বিমানবন্দরটি ব্যবহার করে থাকে।

মঙ্গলবারের ঘটনায় নিউ ইয়র্ক টাইমসের হাতে আসা বিভিন্ন ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে স্বতন্ত্রভাবে এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দেশটির দুই সামরিক ঘাঁটিতে যে বিস্ফোরণ ঘটেছে সেগুলো আসলে ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফেও এ ঘটনায় কিয়েভকে দায়ী করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের