পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে, পুতিনের মন্তব্যে চটেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ১২:৪৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১২:৪৪

পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পুতিনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে আলগা কথাবার্তা সর্ম্পূণ দায়িত্বজ্ঞানহীন।

আগের দিন বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনে রুশ সেনারা হয়তো দীর্ঘ দিন লড়াই করবে। তিনি আরও বলেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না।

পুতিন বলেন, আমরা পাগল হয়ে যাইনি, আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। আমাদের এই অস্ত্র অনেক অত্যাধুনিক অপর পারমাণবিক দেশের তুলনায়। এটি চরম সত্য। কিন্তু আমরা এই অস্ত্রকে বিশ্বের ঘাড়ে ছুরি হিসেবে ঘুরাবো না।

জুলাইয়ের পর থেকে ইউক্রেনে বড় ধরনের কয়েকটি ব্যর্থতার মুখে পড়েছে রুশ বাহিনী। তবে পুতিন বলে আসছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বিপর্যয়কর যুদ্ধ শুরু করা নিয়ে তার কোনও অনুশোচনা নেই।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নেতারা সতর্ক করে আসছেন, ইউক্রেন যুদ্ধে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন।

সূত্র: এএফপি

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের