১০ মাস পর ইউক্রেন ছাড়লো তুরস্কের দুই সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ১০:১৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৯:৩৬

দীর্ঘ ১০ মাস পর ইউক্রেন থেকে নিরাপদে দেশে ফিরেছে তুরস্কের দুই সামরিক বিমান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর দিনটিতেই দেশটিতে পৌঁছায় তুরস্কের বিমান বাহিনীর দুটি এয়ারবাস এ৪০০এম সামরিক পরিবহন বিমান।

আঙ্কারা বলছে, ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান এবং দেশটি থেকে তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বাহিনীর ব্যবহৃত বিমান দুটি পাঠানো হয়েছিল। কিন্তু যুদ্ধের মধ্যে বিমান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এয়ারক্রাফটগুলো কিয়েভের বিমানবন্দরে আটকা পড়ে। অবশেষে দীর্ঘ ১০ মাস পর সেগুলো দেশে ফিরলো।

এর আগে সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উভয় দেশ জানিয়েছে, দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কে সম্ভাব্য আঞ্চলিক গ্যাসকেন্দ্র নিয়ে আলোচনা করেছেন।

ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ধুঁকছে মস্কোর অর্থনীতি। ন্যাটো সদস্য হলেও পশ্চিমাদের সঙ্গে পা মিলিয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি আঙ্কারা। তবে ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার নিন্দা জানিয়েছে তুরস্ক। দীর্ঘদিন ধরে কিয়েভকে সামরিক সহায়তাও দিয়ে আসছে আঙ্কারা।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের