নারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে নিরাপত্তা পরিষদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২১:০৫

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই আফগান নারীদের কোণঠাসা করে রেখেছে তালেবান সরকার। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ থেকে শুরু করে এনজিওতে কাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের নারীদের দমন-পীড়ন বন্ধে জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক সদস্য।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) একান্ত বৈঠকে বসেন নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য। আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন প্রশাসনের বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাত ও জাপানের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হয়।

গত বছর আশরাফ গণির সরকারকে সরিয়ে ক্ষমতায় বসার পর অনেক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান প্রশাসন। নারীদের জনসমাগম স্থানে চলাচলে কঠোর বিধিনিষেধ, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে সমালোচনার ঝড় উঠে পশ্চিমা বিশ্বে। তালেবান প্রশাসনকে কঠোরভাবে সতর্কও করেছে যুক্তরাষ্ট্র।

জাপানের রাষ্ট্রদূত ইশিকানে কিমিহিরো নিরাপত্তা পরিষদে ১১ সদস্যের পক্ষে বক্তব্যে তালেবান নারী ও মেয়েদের বিরুদ্ধে সব ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা প্রত্যাহারে তালেবানের প্রতি আহ্বান জানান। আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ফ্রান্স, গেবন, জাপান, মাল্টা, সুইজার‍ল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরাও উপস্থিতি ছিলেন।

আফগান নারী ও মেয়েদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক শিক্ষা, পাবলিক প্লেসে তাদের যাতায়াতে সমান সুযোগ দিতে তালেবান প্রশাসনের প্রতি আহ্বান জানান ১১ দেশের রাষ্ট্রদূত। একইসঙ্গে নারীদের বিরুদ্ধে যেসব নেতিবাচক পদেক্ষপ নেওয়া হয়েছে তা প্রত্যাহারের আহ্বান জানান নিরাপত্তা পরিষদের সদস্যরা।

গত ২৪ ডিসেম্বরে তালেবান সরকারের সবশেষ নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে কার্যক্রম বাতিল করতে বাধ্য হয় একাধিক আন্তর্জাতিক সংস্থা। দেশটির মানবিক এবং নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে জানিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী