ইউক্রেনকে হাজার হাজার গোলাবারুদ দেবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, ১২:১৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১২:১৯

ইউক্রেনের ‘জরুরি চাহিদা’ মেটাতে দেশটিকে কয়েক হাজার গোলাবারুদ দেবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। এজন্য দুই দেশ যৌথভাবে কয়েক হাজার ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল তৈরি করবে। এরপর সেগুলো কিয়েভে পাঠানো হবে। প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় অস্ট্রেলিয়া-ফ্রান্স পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এবং তার অস্ট্রেলীয় সমকক্ষ রিচার্ড মার্লেস উপস্থিতি ছিলেন। এ সময় তারা রুশ আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় নিজেদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ১৫৫ মিলিমিটার গোলাবারুদের যৌথ সরবরাহসহ ইউক্রেনকে সহায়তা দিতে উভয় দেশের মন্ত্রীরা তাদের অভিপ্রায়ের কথা জানিয়েছেন। এটি ইউক্রেনকে তার জরুরি প্রয়োজনে সহায়তা করবে।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী