ন্যাটোতে ঢুকতে সুইডেন-ফিনল্যান্ডের অপেক্ষা বাড়লো  

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৪

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানে সুইডেন ও ফিনল্যান্ডের অপেক্ষা আরও বাড়লো। এবার হাঙ্গেরি ওই দুই দেশের আবেদন অনুমোদন না করায়, বিষয়টি পিছিয়ে গেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের চিফ অফ স্টাফ গার্জেলি গুলিয়াস বলেছেন, আইন প্রণেতাদের অনুসমর্থনে ভোট হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে।  

চলতি মাসের শুরুতে বুদাপেস্ট প্রথম সংসদীয় অধিবেশনে বিষয়টি তোলার পরিকল্পনা করেছিল। তবে অরবান শুক্রবার জানান, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আইনপ্রণেতার আরও সময় প্রয়োজন।

হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেম্বলি এই সপ্তাহের শুরুতে বলেছিল, ৬ মার্চ থেকে ন্যাটোর প্রস্তাবিত সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত ভোট দিতে পারে। তবে অরবানের সহযোগী গার্জেলি গুলিয়াস শনিবার সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে আইন প্রণেতাদের আরও সময় লাগতে পারে।’

সংবাদ সম্মেলনে গুলিয়াস বলেন, ‘হাঙ্গেরিয়ান নিয়মে কোনো আইন গ্রহণ করতে প্রায় চার সপ্তাহ সময় লাগে। তাই মার্চের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ২১ মার্চ এই বিষয়ে ভোট হতে পারে।’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান গত মাসে জানিয়েছিলেন, সুইডেনের আবেদন অনুমোদনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি। তুরস্কের দূতাবাসের বাইরে পবিত্র কোরআন  পোড়ানোর বিক্ষোভের অনুমতি দেওয়ার জন্য স্টকহোমকে এভাবে জবাব দেন তুর্কি প্রেসিডেন্ট।  

ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ৩০। এদের মধ্যে ২৮ টি দেশ ইউরোপের, আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার৷ এই জোটে সর্বশেষ যোগ দেয় উত্তর মেসিডোনিয়া, ২৭ মার্চ ২০২০ সালে।

২০০৯ সালের ১ এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগ দেয়। ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সকল দেশের সামরিক খরচের প্রায় ৭০ ভাগ। যে কোনো প্রস্তাবিত ন্যাটো সদস্যকে অবশ্যই জোটের ৩০ সদস্যের অনুমতি নিতে হয়। সূত্র: আরটি 

/এসপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী