ইমরানের ভাষণ প্রচার নিষিদ্ধ, এআরওয়াইয়ের লাইসেন্স স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ১৬:২১আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৬:২৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য এবং সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি (পিইএমআরএ)। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে।

রবিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এক বক্তৃতা দেওয়ার পর এমন নিষেধাজ্ঞা আরোপ করে পিইএমআরএ। ভাষণে ইমরান খান অভিযোগ এনেছেন, গত বছরের এপ্রিলে তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে সাবেক সেনাপ্রধান জাভেদ বাজওয়া’র হাত ছিল।

দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি (পিইএমআরএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন। যা আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিকূল এবং জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে পারে।

এ নিয়ে তৃতীয়বারের মতো ইমরান খানের ভাষণ এবং বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে পিইএমআরএ। ঘোষণার দুই ঘণ্টা পর বেসরকারি ব্যক্তিগত মালিকানাধীন ‘এআরওয়াই নিউজ’ -এর লাইসেন্স বাতিল স্থগিত করেছে মিডিয়া রেগুলেটর। কারণ হিসেবে বলা হচ্ছে, লাহারে ইমরানের বক্তব্য প্রচার করে আদেশ লঙ্ঘন করেছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে এআরওয়াইয়ের এক কর্মকর্তা।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান গ্রেফতার এড়িয়ে গেছেন। রবিবার ইসলামাবাদের পুলিশ তার লাহোরের বাসভবনে গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হলেও তাকে সেখানে পায়নি। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী