রুশ সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিত করার দাবি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৩, ১৪:০৭আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৪:০৭

রাশিয়ার বেলগোরোড শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে আঞ্চলিক সরকার। ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, প্রশাসনিক কেন্দ্র বেলগোরোডে সোমবার চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রুশ বিমান বাহিনী। হামলায় অন্তত একজন আহত হয়েছেন।

ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ‘একজন আহত হওয়ার পাশাপাশি দুটি আবাসিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’  

ক্ষেপণাস্ত্রগুলো কারা ছুড়েছেন তা তিনি জানাতে পারেন নি। তবে আগে একই ধরনের হামলার জন্য  ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছিলেন তিনি।

ইউক্রেন অবশ্য প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তর বা ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করে না।

বেলগোরোড ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী শহর। এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের শুরুর পর বেশ কয়েকবার হামলার মুখে পরেছে শহরটি। সূত্র: জেরুজালেম পোস্ট

/এসপি/
সম্পর্কিত
হাজার মাইল দূরের বিমান লক্ষ্য করতে হাইপারসনিক অস্ত্র তৈরি চীনের
চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?
২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেল থেকে বের হলেন রাম রহিম
সর্বশেষ খবর
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি 
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি 
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সমালোচনা গ্রহণই গণতন্ত্রের পরীক্ষা: তথ্যমন্ত্রী 
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সমালোচনা গ্রহণই গণতন্ত্রের পরীক্ষা: তথ্যমন্ত্রী 
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ কাশেম নেতা ৫ দিনের রিমান্ডে
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ কাশেম নেতা ৫ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ