পর্তুগালে মুসলিম সেন্টারে ছুরিকাঘাতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ১৮:০৯আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৮:০৯

পর্তুগালের রাজধানী লিসবনে একটি মুসলিম সেন্টারে ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, লিসবনের ইসমাইলি সেন্টারে এই হামলা হয়। সন্দেহভাজন হামলাকারী আফগান বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর হাতে একটি বড় ছুরি ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীকে গুলি করে আহত করেছে পুলিশ। পরে তাকে আটক করা হয়েছে। হামলার মোটিভ সম্পর্কে জানা যায়নি।

ইসমাইলিবাদ হলো শিয়া ইসলামের একটি ধারা। এর অনুসারীরা প্রিন্স করিম আগা খানকে তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে মনে করে।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্টা বলেছেন, হামলাটি দৃশ্যত বিচ্ছিন্ন ঘটনা এবং সম্ভাব্য মোটিভ নিয়ে আলোচনার সময় হয়নি।

ইসমাইলি সেন্টারের এক কর্মী বলেছেন, হামলা খুব দ্রুত হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা তদন্ত করছে।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী