আঙ্কারায় গাড়িবোমা হামলা চালিয়েছে সিরীয় কুর্দিরা

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪০

আঙ্কারায় গাড়িবোমা হামলার জন্য সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের দায়ী করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। বুধবারের ওই বিস্ফোরণে নিহত হন অন্তত ২৮ জন। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে তুর্কি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার তুর্কি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আহমেদ দাভুতোগলু বলেন, আঙ্কারা বিস্ফোরণে নিহত ২৮ জনের মধ্যে ২৬ জনই সেনাসদস্য। সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলারা তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদের সঙ্গে যোগসাজশে এ হামলা চালিয়েছে। আর এ ওয়াইপিজিকে ব্যবহার করছে রাশিয়া।

আঙ্কারায় গাড়িবোমা হামলা চালিয়েছে সিরীয় কুর্দিরা

তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, বোমা হামলাকারী ব্যক্তির নাম সালিহ নেসার। তিনি সিরীয় নাগরিক এবং সিরিয়ান কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)- এর সদস্য।

ওয়াইপিজি মিলিশিয়াদের ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক। কিন্তু যুক্তরাষ্ট্রসহ তুরস্কের অন্যান্য মিত্র দেশগুলো আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ওয়াপিজি’ কে সমর্থন দিচ্ছে।

আহমেদ দাভুতোগলু বলেন, আঙ্কারায় বোমা হামলাই প্রমাণ করে ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী। আর তাই তাদের ওপর হামলা চালানোর জন্য আঙ্কারা মিত্র দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করে।

উল্লেখ্য, বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের পার্শ্ববর্তী এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৬১ জন। সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানোর জন্য ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

হামলার পর বিভিন্ন টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলে একটি বাস ও আশপাশে আগুন জ্বলতে এবং কালো ধোঁয়া উঠতে দেখা যায়। আইনশৃঙ্খলা-বাহিনী, দমকলসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতো ভয়াবহ ছিল যে তার শব্দ গোটা শহরেই শোনা গেছে। সূত্র: গার্ডিয়ান, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক