মুদ্রাস্ফীতিতে নাকাল পর্তুগাল, রাজধানী লিসবনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ১৬:৪৭আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৭:১৩

মুদ্রাস্ফীতির কারণে বিপর্যস্ত পর্তুগালের জনজীবন। বর্তমানে দেশটির মুদ্রাস্ফীতির হার ৮ দশমিক ২ শতাংশ ছাড়িয়েছে। এই অবস্থায় আবাসন নিয়ে চরম দুর্ভোগ আছেন পর্তুগালবাসী। আর সইতে না পেরে শনিবার (১ এপ্রিল) রাজধানী লিসবনে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। 

রয়টার্সের খবরে বলা হয়, উচ্চ মূদ্রাস্ফীতির কারণে লিসবন শহরে বসবাস করা দারুণ কষ্টসাধ্য হয়ে উঠেছে। বাসস্থানের মত মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে লিসবনবাসীরা। শুধু গত বছরেই দেশটিতে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় ৩৭ শতাংশ; যা প্যারিস কিংবা বার্সেলোনার মতো ব্যয়বহুল শহরের চেয়েও বেশি।

দেশটিতে এক কক্ষের একটি সাধারণ বাড়ির ভাড়া প্রায় ১ হাজার ৩৫০ ইউরো। অথচ দেশটির ৫০ শতাংশেরও বেশি জনগণের মাসিক আয় ১ হাজার ইউরোর চেয়েও কম। দেশটির শ্রমিকদের সর্বনিম্ন মাসিক আয় ৭৬০ ইউরো।

লিসবনে আন্দোলনরত রিতা সিলভা বলেন, ‘বর্তমানে মারাত্মক আবাসন সংকট রয়েছে। এমন অবস্থায় বিক্ষোভ জরুরি ছিল।’   

‘বসবাসের জন্য বাড়ি চাই’ আন্দোলনের আয়োজক ও সর্বোপরি দেশটির তরুণ সমাজ আন্দোলনের জন্য রাস্তায় নামে। ৩৫ বছর বয়সী দিয়োগো গুয়েরা বলেন, ‘এখানে কর্মজীবী মানুষরাও গৃহহীন। পর্যটকদের মতো কিছুদিনের জন্য বাসা ভাড়া নিয়েও কুলাতে পারছে না মানুষ।’

লিসবনের বাসিন্দা ইতালীয় একটি কোম্পানির কর্মী নান্সিও রেঞ্জি বলেন, ‘তুলনামূলক বেশি আয় করেও একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারি না। অতিরিক্ত ব্যায়বহুল।’ সূত্র: রয়টার্স 

/এটি/এসপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের