৪০০ অভিবাসন-প্রত্যাশী নিয়ে সাগরে ভেসে বেড়াচ্ছে চালকহীন নৌকা

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ১৯:৪৮আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২৩:২৯

গ্রিস ও মাল্টার আশপাশে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে অন্তত ৪০০ অভিবাসন-প্রত্যাশী বোঝাই একটি নৌকা ভেসে বেড়াচ্ছে। জার্মান বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সী-ওয়াচ ইন্টারন্যাশনাল টুইটারে জানিয়েছে, চালকহীন নৌকায় থাকা ব্যক্তিরা ‘মৃত্যুর আসন্ন বিপদে’ রয়েছেন। তাদের বিষয়ে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর  প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

স্বেচ্ছাসেবী সংস্থা অ্যালার্ম ফোনও টুইটারে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, একটি নৌকা থেকে তারা সাহায্যের আবেদন পেয়েছে। নৌকাটি লিবিয়ার টোব্রুক থেকে ছেড়ে এসেছে।

অ্যালার্ম ফোন জানায়, নৌকার লোকজন আতঙ্কিত হয়ে যাছে। তাদের মধ্যে অনেকের চিকিৎসা দরকার। নৌকার শিশু ও অন্তঃসত্ত্বা নারীর পাশাপাশি অনেক অসুস্থ মানুষ আছেন।    

নৌকার চালক পালিয়ে গেছেন জানিয়ে অ্যালার্ম ফোন জানায়, বর্তমানে নৌকাটি চালাতে পারে এমন কেউ নেই সেখানে।

নৌকাটি এখন মাল্টার সমুদ্রসীমায় আছে। নৌকার যাত্রীদের উদ্ধারে ইতালির কর্মকর্তারা একটি জাহাজ পাঠিয়েছে বলেও জানিয়েছে অ্যালার্ম ফোন। স্কাই নিউজ ইতালীয় কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হয়েছে যে উদ্ধার অভিযান চলছে।

সম্প্রতি উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসী নৌকার সংখ্যা বেড়েছে।

জার্মানির রেসকশিপ নামে আরেকটি এনজিও রবিবার জানায়, ভূমধ্যসাগরে একটি জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ২৩ অভিবাসীর মৃত্যু হয়েছে।

টুইটারে তারা জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় ২৫ জনকে তারা পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

সূত্র: স্কাই নিউজ

/এসপি/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী