প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে রুশ নৌবহর

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩, ২৩:১৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২৩:২২

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং টর্পেডো পরীক্ষা পরিচালনা করবে। শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথ বিমান মহড়া চালালে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। এর মধ্যে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিলো।

রাষ্ট্রীয় টেলিভিশনে শোইগু বলেন, এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো সমুদ্র ও সমুদ্রের দিক থেকে সম্ভাব্য শত্রুর আগ্রাসন প্রতিহত করতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা।

রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, মহড়া চলাকালে রাশিয়ার নৌ বাহিনী সতর্ক অবস্থায় থাকবে, প্রশিক্ষণ এলাকায় তাদের মোতায়েন করা হবে। ওই এলাকায় তারা যুদ্ধে মহড়া পরিচালনা করবে।

এই মহড়ায় রাশিয়ার সাখালিন দ্বীপ ও কুরিল দ্বীপপুঞ্জে শত্রুর অবতরণের কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হবে। এখানকার কয়েকটি দ্বীপের মালিকানা দাবি করে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে দুই দেশের মধ্যে ভূখণ্ডগত এই বিরোধ জারি রয়েছে।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের