ইসরায়েলের রাজপথে জনতার ঢল, চাপে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৩, ১১:৪৬আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ২০:২৩

বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে জনতার ঢল নেমেছে ইসরায়েলের তেল আবিবের রাজপথে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থি সরকার এবং দেশের বিচার ব্যবস্থাকে সংশোধনের পরিকল্পনার বিরুদ্ধে শনিবার (২২ এপ্রিল) হাজার হাজার মানুষ তেল আবিবে আবারও বিক্ষোভে নামে। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করছে তারা। এতে নেতানিয়াহুর সরকারের ওপর ব্যাপক চাপ বাড়ছে।

শনিবার তেল আবিবের বিক্ষোভে নেতানিয়াহুর মুখের ওপর ‘অপরাধমন্ত্রী’ লেখা একটি ব্যানার দেখা যায়। এছাড়াও বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে জড়ো হন অনেকে।

তেল আবিবের সমাবেশ থেকে ইহুদি নারীদের জাতীয় কাউন্সিলের প্রধান শিলা কাটজ বলেন, এটি শুধু তথাকথিত বিচারিক সংস্কার সম্পর্কে বিক্ষোভ নয়, এটি গণতন্ত্রের বিষয়।

কয়েক মাস ধরে বিক্ষোভে অনেকটা চাপের মুখে নেতানিয়াহু, ছবি: রয়টার্স

চাপের মুখে গত মাসে বিচারব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্টে দেওয়া ভাষণে পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিলের ঘোষণা দেননি তিনি। ফলে ক্ষোভ আরও বাড়ছে দেশটিতে।

শনিবার অনেক বাবা-মা সন্তানদের নিয়ে বিক্ষোভে এসেছিলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। একজন বলেন, পুরো পরিকল্পনা নিয়ে এখন যা ঘটছে তা ইসরায়েলের গণতন্ত্রের জন্য সত্যিকার অর্থেই বিপদ। আর নেতানিহুয়ার এমন পরিকল্পনা পাস হয়ে গেলে দেশটিকে স্বৈরাচারের দিকে ঠেলে দেবে।

নেতানিয়াহুর সরকারের পরিকল্পনা নিয়ে শুধু সাধারণ মানুষের মধ্যেই যে ক্ষোভ তা নয়, সামরিক বাহিনীর অভিজাত রিজার্ভ ইউনিটের অনেক কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। ব্যবসায়ী নেতা ও নিরাপত্তা সংস্থা এই প্রস্তাবের বিরুদ্ধে নেমেছে। ট্রেড ইউনিয়নও সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

চলতি বছরের গোড়ার দিকে ইসরায়েলের বিচার ব্যবস্থায় সংশোধন উন্মোচন করেন ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারভি লেভিন। কিন্তু এমন পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে আন্দোলনকারীরা বলছেন, সুপ্রিম কোর্টকে দুর্বল করার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেতানিয়াহুর সরকারের। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের