ইউক্রেনীয় হামলায় নিহত মেলিতোপোলের পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১৯:৩০আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৯:৩০

রুশ দখলকৃত ইউক্রেনীয় শহর মেলিতোপোলের পুলিশ প্রধান ওলেক্সান্ডার মিশচেঙ্কো বোমা হামলায় নিহত হয়েছেন। নিহত অলেক্সান্ডারকে ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়েছেন মেলিতোপোলের নির্বাসিত ইউক্রেনীয় মেয়র ইভান ফেদেরোভ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের জাপোরিজ্জিয়া প্রদেশের শহর মেলিতোপোল। যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই শহরটি রাশিয়ার দখলে চলে যায়। রাশিয়ার দখল মেনে নিয়ে শহরে বসবাস শুরু করেন অলেক্সান্ডার। অঞ্চলটিতে সম্প্রতি ইউক্রেনীয়দের কর্মকাণ্ড বৃদ্ধির খবর পাওয়া গেছে। যেসব সরকারি কর্মকর্তারা রুশ বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছেন তাদের টার্গেট করে হত্যার একাধিক ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, যে ভবনে ওলেক্সান্ডার মিশচেঙ্কো বাস করতেন সেখানকার প্রবেশপথে একটি বোমা বিস্ফোরিত হলে তার মৃত্যু হয়।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। বোমা হামলায় রুশ পুলিশ বাহিনীর দুই সদস্য গুরুতর আহত হয়। হাসপাতালে ভর্তির পর একজনের মৃত্যু হয়েছে।

বোমা হামলার বিষয়ে টেলিগ্রাম বার্তায় মেয়র ফেডোরোভ বলেন, ‘অতীতে বিশ্বাসঘাতকতা করলে, বর্তমান কাটাতে হয় আতঙ্কে, ভবিষ্যতে হত্যাযজ্ঞের শিকার হতে হয়।’

তিনি আরও বলেন, রুশ আগ্রাসন শুরুর আগে প্রিয়াজোভস্কি অঞ্চলের পুলিশ প্রধান ছিল ওলেক্সান্ডার। ইউক্রেন ছেড়ে শুধু পালিয়েই ক্ষান্ত হয়নি সে, ইউক্রেনীয় পুলিশের অন্যান্য সদস্যকেও পক্ষ ত্যাগ করতে উদ্বুদ্ধ করেছে।

তবে এমন অভিযোগের মাধ্যমে নির্বাসিত মেয়র ফেডোরোভ কী বোঝাতে চাইছেন, তা স্পষ্ট নয়।

২০২২-এর ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার দখলকৃত শহরগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর মেলিতোপোল। রুশ দখলকৃত অঞ্চলগুলোতে বেশ কয়েকজন কর্মকর্তা বিভিন্ন হামলায় নিহত জন গত বছর। জাপোরিজ্জিয়া ও খেরসন এ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।

সূত্র: বিবিসি

/এটি/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের