ডেইলি মেইলে চাকরি পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৩, ১৩:২০আপডেট : ১৭ জুন ২০২৩, ১৪:১৬

পার্লামেন্ট থেকে পদত্যাগের পর ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইলের কলামিস্ট হিসেবে কাজ শুরু করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার বিকেলে অনলাইনে প্রকাশিত হয় সাবেক প্রধানমন্ত্রীর প্রথম সাপ্তাহিক কলাম।

বরিস জনসন সোমবার এমপি হিসেবে পদত্যাগ করেন। এর আগে গত সেপ্টেম্বরে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

ডেইলি মেইল ​​অনলাইনের টুইটার অ্যাকাউন্ট জনসনকে ‘ব্যবসার সবচেয়ে বুদ্ধিমান এবং প্রকৃত লেখকদের একজন’ বলে বর্ণনা করেছে।

ডেইলি মেইলের শেয়ার করা একটি ভিডিওতে জনসনকে বলে শোনা যায়, ‘ডেইলি মেইলে একটি কলামে অবদান রাখতে পারায় আমি রোমাঞ্চিত।’

তিনি বলেন, ‘আমাকে হয়তো রাজনীতি নিয়ে লিখতে হতে পারে। তবে আমি যতটা সম্ভব কম তা করার চেষ্টা করব।’

ব্রিটেনের সবচেয়ে আলোচিত প্রধানমন্ত্রীদের একজন বরিস জনসন। পার্টিগেইট কেলেঙ্কারির কারণে প্রধানমন্ত্রিত্বও ছাড়ার পরও ব্যস্ততা কমেনি জনসনের। এ সময়ে তিনি বিশ্বজুড়ে বক্তব্য দিয়ে লাখ লাখ পাউন্ড কামিয়েছেন বলেই ধারণা করা হয়।

এদিকে যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রীর নতুন চাকরি নিয়েও শুরু হয়েছে বিতর্ক। দেশটির পার্লামেন্টের এ–সংক্রান্ত কমিটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী বরিস তার নতুন চাকরির বিষয়ে আগে থেকে জানাননি। খবরটি প্রকাশের মাত্র আধঘণ্টা আগে বরিস কমিটিকে বিষয়টি জানান। তাই এটাকে একজন সাবেক প্রধানমন্ত্রীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলা হচ্ছে।

তবে এ বিষয়ে বরিস জনসনের একজন মুখপাত্র বলেন, ‘জনসন কমিটির সঙ্গে যোগাযোগ করেছেন। স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’

/এসপি/
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’