গ্রিসে দাবানল: অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ০১:১৫আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:১৫

গ্রিক দ্বীপের ইভায়া অঞ্চলের দাবানলে আগুন নেভানোর কাজে নিয়োজিত একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় দুইজন পাইলট নিহত হয়েছেন। প্লানিস্টোনের নিকট হেলিকপ্টারে পানি দিয়ে আগুন নেভানোর সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিহত দুই পাইলট হলেন, ৩৪ বছর বয়সী সিডিআর ক্রিস্টোস মৌলাস ও তার সহযোগী  ২৭ বছর বয়সী পেরিক্লেস স্টেফানিডিস।

গ্রিক টেলিভিশনের প্রচারিত ফুটেজে দেখা গেছে, কানাডা এয়ারের বিমানটি একটি পাহাড়ের ওপর আছড়ে পড়েছে। পরে তা বিস্ফোরিত হয়। এর আগে বিমানটি খুব নিচ দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ করছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, বিমানটি দ্বীপের ক্যারিস্টোস শহরে বিধ্বস্ত হয়েছিল। সেখানে আগুন জ্বলছিল।

প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেনডিয়াস বলেছেন, পাইলটরা নাগরিকদের জীবন ও সম্পত্তির পাশাপাশি দেশের পরিবেশ রক্ষা করতে গিয়ে তাদের জীবন দিয়েছেন। গ্রিসের সশস্ত্র বাহিনীতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতালি ও আলজেরিয়াতে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে আলজেরিয়ায়। দেশটিতে ৩৫ জনের প্রাণহানি হয়েছে। তিউনিসিয়াতে কয়েকটি স্থানে ছড়িয়ে আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

কয়েকদিন ধরে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানে দাবানল ছড়াচ্ছে। এবারের গ্রীষ্মে ইউরোপে তাপমাত্রা অসহনীয়। বিজ্ঞানীরা আগেই সতর্কবার্তা দিয়েছিলেন, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনজনিত কারণে অস্বাভাবিকভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। ফলে আগামী দিনগুলোতে ইউরোপে এমন পরিস্থিতি ঘন ঘন দেখা যেতে পারে।

 

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি