‘বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করতে পারে লিথুয়ানিয়া ও পোল্যান্ড’

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ২৩:১০আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২৩:১০

ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বেলারুশের সঙ্গে নিজ নিজ সীমানা বন্ধ করার কথা বিবেচনা করছে লিথুয়ানিয়া ও পোল্যান্ড। লিথুয়ানিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আর্নল্ডাস আব্রামাভিসিয়াস শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিবেচনাগুলো বাস্তব। সীমান্ত বন্ধ করার সম্ভাবনা প্রবল।’

রাশিয়ার শীর্ষ সামরিক কর্তাদের বিরুদ্ধে স্বল্পস্থায়ী বিদ্রোহের পর ওয়াগনার যোদ্ধাদের আশ্রয় দেয় বেলারুশ।

পোলিশ অঞ্চলের একটি কৌশলগত অংশ বেলারুশ এবং কালিনিনগ্রাদের মধ্যে অবস্থিত হওয়ায় উদ্বেগটা পোল্যান্ডের বেশি।

পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি শনিবার বলেছেন, রাশিয়া ঘনিষ্ঠ বাহিনীর শতাধিক ভাড়াটে যোদ্ধা পোলিশ সীমান্তের কাছাকাছি চলে এসেছে।

অন্যদিকে লিথুয়ানিয়া সরকার বারবার তার পশ্চিমা মিত্রদের সতর্ক করে বলছে ওয়াগনার ভাড়াটেরা আশ্রয়প্রার্থীদের ছদ্মবেশে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পরতে পারে।

লিথুয়ানিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওরা শরণার্থীর বেশে আসতে পারে কিংবা অভিবাসীদের সঙ্গে মিশে বিভিন্ন দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে।’

সূত্র: দ্য গার্ডিয়ান

/এসপি/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু