ফ্রান্সে দাঙ্গায় মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ০৬:১৫আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮:৪৭

ফ্রান্সে দাঙ্গার সময় ২৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। মার্সেই শহরে ১ জুলাই মোহাম্মদ বেন্দ্রিস নিহত হয়। 

২৭ জুন প্যারিস শহরতলিতে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে এক কিশোরকে গুলি করে পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রতিবাদে গোটা ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে বিক্ষোভের মধ্যেই নিহত হন মোহাম্মদ বেন্দ্রিস। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচ পুলিশ কর্মকর্তাকে।  

এই মৃত্যুতে বেন্দ্রিসের স্ত্রী এবং স্বজনরা ন্যায়বিচারের জন্য আবেদন করার কথা জানিয়েছিলেন।

প্রসিকিউটররা জানায়, পাঁচ পুলিশ কর্মকর্তাই এলিট রেইড ইউনিটের সদস্য। বেন্দ্রিসের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

বেশ কিছু বেসামরিক ব্যক্তি এবং পুলিশ এ ঘটনায় সাক্ষী দিচ্ছেন বলে যোগ করেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এসপি/
সম্পর্কিত
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনআইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
সর্বশেষ খবর
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
নারীর নিরাপত্তা কি শুধু আইনের পাতায়? 
নারীর নিরাপত্তা কি শুধু আইনের পাতায়? 
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে