পোল্যান্ডে কুচকাওয়াজের আগমুহূর্তে লভিভে ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ১২:৪১আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২:৫২

পশ্চিম ইউক্রেনের গুরুত্বপূর্ণ লভিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, মঙ্গলবার ক্ষেপণাস্ত্রের টুকরো আবাসিক ভবন ও একটি সুপারমার্কেটে পড়েছে। পোল্যান্ডে বড় ধরনের কুচকাওয়াজের আগে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটলো। এখন পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় ইউক্রেনীয় মেয়র আন্দ্রি সাদোভি টেলিগ্রামে দাবি করেছেন, রুশ হামলায় শতাধিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ও একটি কিন্ডারগার্টেন বিধ্বস্ত হয়। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লভিভ অঞ্চলের স্টাভচানি ও সুখভোলিয়া গ্রামের একাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কয়েকজন আহত হন।

মঙ্গলবার রাত ২টার দিকে ইউক্রেনের অধিকাংশ জায়গায় প্রায় দুই ঘণ্টা বিমান হামলার সতর্ক সংকেত শোনা যায়। এর কিছুক্ষণ আগে ইউক্রেনীয় বিমান বাহিনী সতর্ক করেছিল, তাদের পশ্চিমে রুশ ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে রয়েছে।

মস্কো ও অধিকৃত ক্রিমিয়াসহ দেশটির অনেক জায়গা যখন ইউক্রেনের ড্রোন হামলার মুখোমুখি তখন লভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রুশ বাহিনী।

লভিভ বর্তমানে ইউক্রেনের কূটনৈতিক জায়গা হিসেবে পরিচিত। যুদ্ধের প্রথম দিকে কিয়েভে হামলা বাড়তে থাকায় নিরাপত্তা স্বার্থে দূতাবাসগুলো এখানে সরিয়ে আনা হয়।

পোল্যান্ডে সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি: ছবি রয়টার্স

এদিকে গত কয়েক দশকের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নামছে ইউক্রেনের প্রতিবেশী পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ড। বেলারুশের সঙ্গে সীমান্তে টানটান উত্তেজনা অবস্থায় মঙ্গলবার (১৫ আগস্ট) ৯২টি যুদ্ধবিমান ও ২ হাজার সেনা নিয়ে শত্রুদের বার্তা দেবে দেশটি।

সূত্র: সিএনএন, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের