ডেনমার্কে ৮ ইউক্রেনীয় পাইলটের এফ-১৬ প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ০৬:০০আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৬:০০

প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনের আট পাইলটকে যুদ্ধবিমান এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ডেনমার্ক। ডেনিশ সশস্ত্র বাহিনী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করছে। রবিবার ইউক্রেনকে এফ-১৬ দেওয়ার পাশাপাশি যুদ্ধবিমানটি চালানোর প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেয় ডেনমার্ক ও নেদারল্যান্ডস।  

রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক দিন থেকেই এমন বিমান চেয়ে আসছিল ইউক্রেন। ডেনমার্ক ও নেদারল্যান্ডস সরকার বলছে, আকাশে ইউক্রেনের শক্তিশালী হওয়ার দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে এ যুদ্ধবিমান সহায়তা করবে।

ডেনমার্কের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ৮ পাইলটসহ ৬৫ কর্মী স্ক্রাইডস্ট্রপের ডেনিশ সামরিক বিমানঘাঁটিতে এসে পৌঁছেছে।

ইউক্রেনকে ১৯টি এফ-১৬ দেবে ডেনমার্ক। প্রথম ছয়টি সরবরাহ করবে নতুন বছরে। অন্যদিকে ৪২টি এফ-১৬ যুদ্ধবিমানের মধ্যে ইউক্রেনকে কতটি সরবরাহ করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নেদারল্যান্ডস।

ডেনমার্কে বর্তমানে ৪৩টি এফ-১৬ যুদ্ধ বিমান রয়েছে। নিরাপত্তার কারণে এসবের কয়টি সক্রিয় আছে তা প্রকাশ করবে যাবে না বলে ডেনিশ বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে, ইউক্রেনের বিমান বাহিনীর পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমানের চালানোর প্রশিক্ষণে গ্রিসও অংশ নেবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি