বেলারুশে রুশ নেতৃত্বাধীন জোটের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৫

রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা জোটের ২ হাজারের বেশি সেনা ন্যাটো দেশগুলোর সীমান্তের কাছে বেলারুশের কিছু অংশে শুরু করেছে সামরিক মহড়া। যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও)  মহড়ার মধ্যে রয়েছে রাশিয়া, বেলারুশ, কিরগিজস্তান, কাজাখস্তান এবং তাজিকিস্তানের সেনারা।

আর্মেনিয়া এই জোটের সদস্য হলেও মহড়ায় এবার তারা সেনা পাঠায়নি। বিষয়টি অবশ্য চলতি বছরের জানুয়ারিতেই নিশ্চিত করেছিল আর্মেনিয়া সরকার। জানিয়েছিল, রাশিয়ার সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এ বছর সিএসটিও মহড়ায় অংশ নেবে না।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, মহড়াটি বুধবার পর্যন্ত চলবে। পারমাণবিক হামলার প্রতিক্রিয়া জানানোসহ যৌথ অভিযানের প্রস্তুতির জন্য মহড়াটি চলছে।

ন্যাটো সদস্য পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তবর্তী বেলারুশ অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তাই এটাকে ভালো চোখে দেখছে না তারা। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ বলেন, ‘সামরিক এই মহড়ার উদ্দেশ্য স্রেফ অঞ্চলকে অস্থিতিশীল করা।’

ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনী এবং তাদের সরঞ্জাম রাখলেও বেলারুশিয়ান বাহিনী যুদ্ধে সরাসরি অংশ নেয়নি। রাশিয়া ইতোমধ্যে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে।

ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল সের্হি নাইয়েভ বলেন, ‘মহড়া ঘিরে বেলারুশের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে কিয়েভ।’

সূত্র: রয়টার্স

/এসপি/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম