কৃষ্ণ সাগরে ইউক্রেনের সামরিক নৌযান ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১০

কৃষ্ণ সাগরে সেনা বহনকারী ইউক্রেনের চারটি সামরিক নৌযান ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ক্রিমিয়ান উপকূলে কেপ টারখানকুটের দিকে ভ্রমণ করছিল নৌযানগুলো। এর আগে ৩০ আগস্ট কৃষ্ণ সাগরে ৫০ সেনা বহনকারী ইউক্রেনের চারটি সামরিক নৌযান ধ্বংস করার দাবি করে রুশ বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ব্ল্যাক সি ফ্লিট থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৪টি ‘উইলার্ড সি ফোর্স’ ধ্বংস করা হয়েছে। এগুলো যুক্তরাষ্ট্রের তৈরি উচ্চপ্রযুক্তির সামরিক যান। এগুলো ক্রিমিয়ান উপকূলে কেপ টারখানকুটের দিকে যাচ্ছিল।

এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।

কৃষ্ণ সাগরে ৩০ আগস্ট একই ধরনের হামলায় ৫০ সেনা বহনকারী ইউক্রেনের চারটি সামরিক নৌযান ধ্বংস করার কথা জানায় রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এর আগে কৃষ্ণ সাগরে ইউক্রেনের পৃথক একটি আক্রমণ প্রতিহত করেছে তারা। টেলিগ্রামে মন্ত্রণালয় লিখেছে, ক্রিমিয়ান উপদ্বীপের কাছে কৃষ্ণ সাগরের ওপরে ইউক্রেনীয় একটি ইউএভিকে ধ্বংস করা হয়েছে।

সূত্র: রয়টার্স

/এসপি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের