৪ দিনের রাশিয়া সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৭

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি সোমবার চার দিনের রাশিয়া সফর শুরু করেছেন। তার এই সফরে দুই দেশ দ্বিপক্ষীয় রাজনৈতিক আস্থার প্রতি অঙ্গীকার জোরদার এবং অক্টোবরে বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য সফরের প্রস্তুতি নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ওয়াং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরে তিনি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের সঙ্গে বার্ষিক নিরাপত্তা আলোচনায় যোগ দেবেন।

গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, চীনা কূটনীতিক বিভিন্ন ইস্যুতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন।

ধারণা করা হচ্ছে, এই সফরে পুতিনের চীন সফর নিয়ে প্রস্তুতিমূলক কাজ  সম্পন্ন করবেন তিনি। মার্চে মস্কো সফরকালে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন  চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে বেল্ট অ্যান্ড রোড ফোরামে হাজির হয়েছিলেন পুতিন।

কিন্তু ইউক্রেনে যুদ্ধাপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করার পর বিদেশ সফর করেননি পুতিন। ১ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, শিগগিরই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ব্যাপারে আশাবাদীতিনি। কিন্তু তিনি চীন সফর করবেন বলে নির্দিষ্টভাবে উল্লেখ করেননি।

আইসিসির গ্রেফতারি পরোয়ানা মানতে বাধ্য রোম স্ট্যাটিউট স্বাক্ষরকারী ১২৩টি দেশ। চীন অবশ্য এই স্ট্যাটিউটে স্বাক্ষর করেনি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম