রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি’র প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্তের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ ফেডারেশনে ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড হিসেবে বিবেচিত হবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

যদিও পিওতর হফমানস্কির বিরুদ্ধে এমন ঘোষণায় পূর্ণাঙ্গ তথ্য দেয়নি মন্ত্রণালয়। গত মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নির্বাসনের দায়ে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এরপর বিদেশে সব ধরনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ায় বিরত থাকছেন তিনি। তার প্রতিনিধি হয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অংশ নিচ্ছেন।

তবে রাশিয়া আইসিসির সদস্য না হওয়ায় পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অকার্যকর বলে দাবি ক্রেমলিনের। একই অভিযোগে আইসিসি রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করে।

জবাবে পাল্টা আইসিসির প্রসিকিউটর করিম খান এবং একাধিক বিচারকের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় মস্কো।  সূত্র: এএফপি

/এলকে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান