চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৪

রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চেচনিয়ার অবদান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নির্মমভাবে চেচনিয়া শাসনের জন্য পুতিনের কাছ থেকে ব্যক্তিগত বেশ কিছু স্বাধীনতা উপভোগ করে আসছেন কাদিরভ। ২০০৭ সাল থেকে চেচেন রিপাবলিকের শাসক তিনি। কিন্তু সম্প্রতি কাদিরভের ১৫ বছর বয়সী ছেলে এক রুশ বন্দিকে মারধর  করার পর ক্রেমলিনপন্থি রক্ষণশীলরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

টেলিগ্রামে এক পোস্টে কাদিরভ বলেছেন, পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনে চেচেন যোদ্ধাদের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। বৈঠকে অন্যান্য কিছু সমস্যাও উঠে এসেছিল বলে উল্লেখ করেছেন তিনি। তবে স্পষ্ট করেননি রুশ বন্দিকে ছেলে কর্তৃক মারধরের বিষয়টি এর মধ্যে ছিল কি না।

নিকিতা ঝুরাভেল নামের এক রুশ বন্দিকে লাথি ও ঘুষি মেরেছেন কাদিরভের ছেলে অ্যাডাম। ওই রুশ বন্দির বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ রয়েছে। সোমবার কাদিরভ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসলাম ধর্মকে রক্ষা করায় ছেলের জন্য তিনি  গর্বিত।

কথিত কোরআরন পোড়ানোর ঘটনাটি চেচনিয়ায় ঘটেনি। তবে রাশিয়ার তদন্তকারীরা বলেছেন, ঝুরাভেলকে চেচেন হেফাজতে স্থানান্তর করার কারণ হলো সেখানকার মুসলমানরা নিজেদেরকে ঘটনার শিকার হিসেবে দেখছিলেন।

/এএ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের