ইইউতে ইউক্রেনের যোগদান সময়ের ব্যাপার মাত্র: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ২২:৩৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২২:৩৫

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের যোগদান এখন সময়ের ব্যাপার মাত্র। ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের কিয়েভে ঐতিহাসিক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, কিয়েভকে বলা হয়েছে এই বছর ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করা সম্ভব। আজ আমি আবারও শুনেছি এই বিষয়ে বৈঠক ও আলোচনা সম্ভব।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ইইউতে ইউক্রেনের যোগদান এখন সময়ের ব্যাপার মাত্র এবং ইউক্রেন পূর্ব শর্তগুলো অবশ্যই পূরণ করবে।

তিনি বলেন, ইউরোপীয় ঐক্য যে ভিত্তি ধারণ করে আমাদের দেশ তা রক্ষায় নেতৃত্ব দিচ্ছে। আধুনিক ইউরোপের ঐক্য, যা মানুষের স্বাধীনতা ও দেশগুলোর সমতা এবং আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দেয়।

সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বৈঠকে মিলিত হন ইইউ ব্লকের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। জোটভুক্ত দেশের বাইরে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এটিই প্রথম বৈঠক। বৈঠকে দীর্ঘ মেয়াদে ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইইউ।

গত বছর জুন মাসে ইইউ’র প্রার্থী সদস্য হয়েছে হয়েছে ইউক্রেন। রেকর্ড সময়ে দেশটি এই প্রার্থীতা অর্জন করে। জেলেনস্কি তখন বলেছিলেন, এটি ছিল অনন্য ও ঐতিহাসিক মুহূর্ত।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের