গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের মিত্ররাও দায়ী: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩, ০১:২৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৫২

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অবিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।  ইস্তাম্বুলে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধের পেছনে মূল অপরাধী পশ্চিমা মিত্ররা।’

সমাবেশে লাখো জনতার সামনে ভাষণে তুর্কি প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি বর্বরতার কঠোর নিন্দা জানান। এ সময় হুঁশিয়ার করে বলেন, ‘ইসরায়েলকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করবো। এর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।’

বিশাল সমাবেশে এরদোয়ান দাবি করেন,  ‘হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়। হামাস গাজার প্রতিরোধ গোষ্ঠী।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সমাবেশে অন্তত দেড় লাখ লোক সমবেত হন। এ সময় তুর্কিদের ফিলিস্তিন এবং তুরস্কের পতাকা নাড়তে দেখা যায়।

সমাবেশ থেকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের বিমান হামলার শুরু থেকে বিরোধিতা করে আসছেন তিনি। স্থল অভিযানেরে বিরুদ্ধে অবস্থান নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে আসছেন এরদোয়ান। বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক