অভিবাসনপ্রত্যাশীদের আলবেনিয়ায় অভ্যর্থনাকেন্দ্রে পাঠাবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৩, ১৮:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৮:৪৩

ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের জন্য আলবেনিয়ায় একটি অভ্যর্থনাকেন্দ্র তৈরি করবে ইতালি। সেখানে থাকা অবস্থায় তাদের আশ্রয়ের অনুরোধ পর্যালোচনা করা হবে। সোমবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, ২০২৪ সালে দুটি কেন্দ্র চালু হবে। এখানে প্রায় ৩ হাজার মানুষকে রাখা যাবে। বছরে  প্রায় ৩৬ হাজার অভিবাসীর আবেদন পর্যালোচনার এই কেন্দ্রের সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে আশাবাদী ইতালির সরকার।

রোমে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে জর্জিয়া মেলোনির বৈঠকের পর এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। আলবেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শেনজিন ও গজদারে দুটি  কেন্দ্র নির্মাণ করা হবে।

জর্জিয়া মেলোনি বলেছেন, শিশু ও অন্তঃসত্তা নারীদের এসব কেন্দ্রে পাঠানো হবে না। অভিবাসীদের আশ্রয়ের আবেদন যদি ইতালি খারিজ করে দেয় তাহলে আলবেনিয়া তাদের নিজ দেশে ফেরত পাঠাবে।

তিনি আরও বলেছেন, এসব কেন্দ্র ইতালির এখতিয়ারে থাকবে এবং আলবেনিয়া বাইরের নিশ্চিত করবে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকানোর অঙ্গীকার করেছেন মেলোনি। এই প্রতিশ্রুতি দিয়ে গত বছর নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।

চলতি বছর সমুদ্রে চলাচলের অনুপযোগী নৌযানে চড়ে প্রায় ১ লাখ ৪৫ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৮৮ হাজার।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী