কানাডায় ইহুদি স্কুলে এক সপ্তাহের মধ্যে তৃতীয় বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ১৭:০০আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:০০

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই কানাডার মন্ট্রিয়লের আরেকটি ইহুদি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটলো। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় বন্দুক হামলার ঘটনা এটি। তবে হামলার এই ঘটনাগুলো একটি অপরটির সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়। সোমবার (১৩ নভেম্বর) এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

স্থানীয় সময় রবিবার (১২ নভেম্বর) ভোরে মন্ট্রিয়লের ‘ইয়েশিভা গেডোলা’ স্কুলের সামনে বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

কানাডার সিবিসি নিউজের বরাতে গার্ডিয়ান জানিয়েছে, ওইদিন ভোরে স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনতে পান। পরে সেখানে গুলির চিহ্ন ও খোসা পাওয়া গেছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, মন্ট্রিলের ইহুদি স্কুলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা এটি। এই ঘটনাগুলো এমন সময় ঘটলো যখন বিশ্বজুড়ে গাজায় ইসরায়েল ও সশস্ত্রগোষ্ঠী হামাসের চলমান যুদ্ধের তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনাগুলোর সঙ্গে এই সংঘাতের কোনও সম্পর্ক আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এর আগে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) মন্ট্রিয়লে দুই ইহুদি স্কুলে বন্দুক হামলা হয়। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় নিন্দা জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘সংঘর্ষ, ঘৃণা, ইহুদিবিদ্বেষ, ইসলামবিদ্বেষ এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে বা ইহুদি স্কুলে গুলির ঘটনা- সবকিছুই অগ্রহণযোগ্য।’

ট্রুডো আরও বলেন, ‘আমি জানি সবারই আবেগ অনেক বেশি কাজ করছে এবং মানুষ ভীত সন্ত্রস্ত। তবে কানাডীয় হিসেবে আমরা একে অপরকে আক্রমণ করতে পারি না।’

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী