৩ সপ্তাহের জন্য বই নিয়ে ৪৫ বছর পর ফেরত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ১৪:১০আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৯:১১

ইংল্যান্ডের ব্লাকপোল সেন্ট্রাল লাইব্রেরিতে তিন সপ্তাহের জন্য বই পড়তে নিয়ে ৪৫ বছর পর বই ফিরিয়ে দিয়েছেন একজন অজ্ঞাতনামা নারী। বই ফেরত দিতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, একটু দেরি হয়ে গেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গ্রন্থাগার কতৃপক্ষ জানায়, ওই নারী ১৯৭৮ সালে তিন সপ্তাহের জন্য টোলকেইস ওয়ার্ল্ড নামে বইটি পড়তে নিয়েছিলেন। কিন্তু এরপরে তিন মাস, তিন বছর এমনকি ত্রিশ বছরেও তিনি বইটি ফেরত দেননি।  

ব্ল্যাকপুল সেন্ট্রাল লাইব্রেরির সহকারী ফিওনা ডেভিস বলেন, ওই নারী সম্প্রতি বাড়ি পরিষ্কার করার সময় লেখক জেআরআর টলকিয়েনের  বইটি খুঁজে পেয়েছেন। ফিওনা বলেন, বইটি ফেরত দেওয়ার সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, একটু দেরি হয়ে গেছে।

৪৫ বছর পর বই ফেরত দেওয়ার ঘটনা দেখে বিস্ময়ের সঙ্গে ফিওনা বলেন, তিনি যখন বইটি নিয়েছিলেন তখন আমি  প্রাইমারি স্কুলে পড়ি। তবে এতো বছর পর বই ফেরত দেয়ার জন্য ওই নারীর প্রশংসা করে তিনি বলেন, দেরি হলেও সে ভালো কাজ করেছেন। তাকে কোনও জরিমানা করা হবে না।

ফিওনা জানান, বই নেওয়ার সময় বলা হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে বই ফেরত দিতে না পারলে বা দেরি হলে একদিনের জন্য ১ পেন্স করে জরিমানা গুনতে হবে। তবে ২০১৯ সালের এপ্রিল মাস থেকে সর্বসাধারণের জন্য জরিমানা বন্ধ করে দিয়েছে লাইব্রেরি কর্তৃপক্ষ।

জরিমানার বিষয়ে ফিওনা বলেন, বই নিয়ে ফেরত দিতে দেরি হলে পাঠকের কাছ থেকে কোনও জরিমানা নেয় না ব্লাকপুল লাইব্রেরির। লাইব্রেরি কর্তৃপক্ষ ওই নারীকে আশ্বস্ত করে বলেন, সময়মতো বই ফেরত না দেওয়ায় ওই নারী সমস্যায় পড়বেন না। 

লাইব্রেরির পাশেই উলওয়ার্থের একটি শাখায় কাজ করতেন ওই নারী। প্রতিদিনই সে এই লাইব্রেরিতে বই পড়ার জন্য আসতেন।

/এসএইচএম/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম