আয়ারল্যান্ডে ৫ জনকে ছুরিকাঘাত, রাজধানীতে শরণার্থীবিরোধী সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ১০:৩৫আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১০:৪২

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বৃহস্পতিবার (২৩) দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসময় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। রাস্তায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। বন্ধ রাখা হয় গনপরিবহন সেবা। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ডাবলিন শহরে এমন বিক্ষোভের ঘটনা বিরল। সাম্প্রতিক সময়ে এতো বড় বিক্ষোভের মুখোমুখি হয়নি দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডাবলিনের সিটি সেন্টার এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ ঘটনার কয়েক ঘন্টা পর সেখানে তুমুল বিক্ষোভ শুরু করেন অভিবাসী বিরোধী বাসিন্দারা। এসময় দোকানপাটে লুটপাট চালানোর ঘটনাও ঘটে। আতশবাজি পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ।

পরিস্থিতি সামাল দিতে সরকার দাঙ্গা পুলিশ মোতায়েন করলে পুলিশের সঙ্গেও সহিংসতায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এসময় পুলিশের একটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় তারা। নিরাপত্তার স্বার্থে ডাবলিনে ওইদিন গনপরিবহন সেবা বন্ধ রাখা হয়।

এ হামলার সঙ্গে কোনো ‘সন্ত্রাসী’ সম্পর্ক নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটিকে একটি বিচ্ছিন্ন হামলা বলে মনে করছেন তারা।

আবাসন সংকটের কারণে দেশটির শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের প্রতি সাধারণ মানুষের অসন্তোষ বেড়েছে। পুলিশের দাবি, সন্দেহভাজন হামলাকারীর পরিচয় নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর কারণে এই বিক্ষোভের সূত্রপাত। এমন দাঙ্গার জন্য ‘ভুয়া তথ্য’ও উগ্র ডানপন্থীদের দায়ী করেছেন পুলিশ।

আইরিশ গণমাধ্যম আরটিই জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওইদিন ৫০ বছরের এক ব্যক্তিকে আটক করা হয়েছিলো। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের