আয়ারল্যান্ডে সহিংসতায় গ্রেফতার ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ২০:৩০আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২০:৪২

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সহিসংতার জন্য দায়ী সন্দেহে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) এই সহিংসতার জন্য উগ্র ডানপন্থিদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। বৃহস্পতিবার ছুরি হামলায় তিন শিশুসহ পাঁচজন আহত করার ঘটনায় এ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ কমিশনার ড্রু হ্যারিস শুক্রবার বলেন, পুলিশ লুট করা দোকানে পাহারা দিয়েছে। কয়েক ঘণ্টার সহিংস পরিস্থিতি সামাল দিয়েছে দমকলকর্মীরা। এ সময় সহিংসতা সৃষ্টিকারীদেরকে গ্রেফতারের কথা বলেন ড্রু হ্যারিস।

আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার একটি সংবাদ সম্মেলনে বলেন, এ সহিংসতা ডাবলিনের জন্য লজ্জাকর। এটি আয়ারল্যান্ড, তাদের পরিবার এবং নিজেদের জন্য লজ্জাকর।

শুক্রবার খবরে বলা হয়েছে, ছুরিকাঘাতে আহত পাঁচ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

এই ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় জানতে চাইলে, পুলিশ তার পরিচয় গোপন করেছে। কিন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা করা হচ্ছে, অপরাধী বিদেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বৃহস্পতিবার (২৩) দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সেসময় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম