জর্জ ফ্লয়েডকে হত্যায় দোষী সাব্যস্ত পুলিশকে কারাগারে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ১২:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৩:১২

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক মিনিয়াপলিস পুলিশ অফিসার ডেরেক চৌভিনকে কারাগারে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে দেশটির ফেডারেল কারাগারে এক অজ্ঞাত বন্দি তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। বিষয়টির সাথে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেস।

২০২০ সালে পুলিশের হাতে ফ্লয়েডের মৃত্যু বিশ্বজুড়ে পুলিশি বর্বরতা এবং বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ তুলেছিল। সেসময় সেলফোনে ধারণ করা ফ্লয়েডের মৃত্যুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার চৌভিনকে নয় মিনিটেরও বেশি সময় ধরে হ্যান্ডকাফ পরা কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়।

মার্কিন ফেডারেল ব্যুরো অব প্রিজন নিশ্চিত করেছে, অ্যারিজোনার টাকসনের ফেডারেল সংশোধনমূলক ইনস্টিটিউশনে একজন অজ্ঞাত বন্দিকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। তবে সে ব্যক্তি চৌভিনই কি-না তা নিশ্চিত করা হয়নি।

এদিকে, এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ও জানিয়েছে, চৌভিনকে ছুরিকাঘাত করা হয়েছে। এ বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

/এএকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের