ইউক্রেনীয় গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষপ্রয়োগের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৯:২৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৯:২৬

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান লে. জেনারেল কিরিলো বুদানভের স্ত্রী হেভি মেটাল দিয়ে বিষপ্রয়োগ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে বাবেল নামের ইউক্রেনীয় নিউজ পোর্টাল বলেছে, মারিয়ানা বুদানভাকে হাসপাতালে নেওয়া হয়েছে।  দীর্ঘসময় ধরে অসুস্থবোধ করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও দুটি ইউক্রেনীয় সংবাদমাধ্যমও নিজেদের সূত্রের বরাতে একই ধরনের খবর প্রকাশ  করেছে। এই বিষয়ে প্রকাশ্যে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা কোনও মন্তব্য করেনি।

প্রতিবেদনগুলোতে বলা হয়নি, কথিত এই বিষপ্রয়োগের ঘটনায় রাশিয়াকে দায়ী করা হচ্ছে কিনা। 

ইউক্রেনস্কা প্রাভদা বলেছে, আরও কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকেও বিষপ্রয়োগ করা হয়েছে। তবে জেনারেল বুদানভকে টার্গেট করা হয়েছে কিনা, তা সম্পর্কে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারি রাশিয়ার সর্বাত্মক আক্রমণের পর ইউক্রেনের প্রতিরোধ পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে সামরিক গোয়েন্দা সংস্থাটি। 

মঙ্গলবার ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে বাবেল জানিয়েছে, বুদানভা এখন চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ  করবেন।

অজ্ঞাত কর্মকর্তা বলেছেন, বুদানভকে যে বস্তু দিয়ে বিষপ্রয়োগ করা হয়েছে তা কোনোভাবেই প্রাত্যাহিক জীবনে বা সামরিক অভিযানে ব্যবহার করা হয় না।

ইউক্রেনস্কা প্রাভদা নিজেদের সূত্রকে উদ্ধৃত করে বলেছে, পরীক্ষার পর বিষপ্রয়োগের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সম্ভবত খাবারের মাধ্যমে এই বিষপ্রয়োগ করা হয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থবোধ করছেন।

১৯৯৩ সালে কিয়েভে জন্ম নেওয়া বুদানভার মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি রয়েছে। পরে তিনি রাজনীতিতে জড়ান। কিয়েভের মেয়রের একজন উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

২০২২ সালে বুদানভা এক সাময়িকীকে বলেছিলেন, ২০১৫-১৭ পর্যন্ত কিয়েভের সামরিক হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে তিনি কাজ করেছেন।

সেপ্টেম্বরে ৩৭ বছর বয়সী লে. জেনারেল বুদানভ বলেছিলেন, নিরাপত্তার কারণে রুশ আক্রমণের পর থেকে কার্যালয়েই বসবাস করছেন তিনি ও তার স্ত্রী।

এর আগে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা  সংস্থার এক সিনিয়র কর্মকর্তা বলেছিলেন, ইতোমধ্যে বুদানভকে হত্যার জন্য ১০ বারের বেশি চেষ্টা করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি