ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ২০:১০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:১০

ইউক্রেনে ১২টি ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে রবিবার দাবি করেছে ইউক্রেনীয় বিমানবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জাতীয় টেলিভিশনে বলেছেন, ১২টির মধ্যে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রতিদিন আমরা এমন ভালো ফলাফল পাচ্ছি।

খবরে বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে পারেনি ইউক্রেনীয় বিমান বাহিনী। তবে এটি লক্ষ্যবস্তুতে আঘাতেও সক্ষম হয়নি। ভূপাতিত করতে না পারা অপর ড্রোন দুটির কী হয়েছে তা জানায়নি বাহিনীটি।

ইউক্রেনীয় বিমান বাহিনীর এমন দাবির সত্যতা রয়টার্সের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে রাশিয়ার কোনও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

বিমান বাহিনী বলেছে, ইরানের নির্মিত শাহেদ ড্রোনগুলো ইউক্রেনের উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। দক্ষিণাঞ্চলের মাইকোলাইভে বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হয়।

আঞ্চলিক কর্মকর্তারা হামলার কথা নিশ্চিত করেছেন। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী