হামাস নেতার সম্পদ জব্দ করেছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:০৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১

নতুন নিষেধাজ্ঞার আওতায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের সম্পদ জব্দ করেছে ফ্রান্স। এ নিষেধাজ্ঞার আওতায় পরবর্তী ৬ মাস দেশটিতে তার সম্পদ জব্দ রাখা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ফ্রান্সের অফিসিয়াল জার্নালে প্রকাশিত একটি আইন অনুসারে, সিনওয়ারের তহবিল এবং অর্থনৈতিক উৎসগুলো ৫ ডিসেম্বর থেকে পরবর্তী ছয় মাস স্থগিত রাখা হবে।

বিবিসি বলছে, ফ্রান্সে সিনওয়ারের সম্পদের পরিমাণ কত তা স্পষ্ট জানা যায়নি।

এর আগে, গত মাসে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সিনিয়র নেতাদের এবং হামাসের অর্থ দাতাদেরকে ওপর নিষেধাজ্ঞা জারির অনুমোদন দিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লর্ড ক্যামেরন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাযর সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান নেতা ইয়াহিয়া আস-সিনওয়ার। ২০ বছর ইসরায়েলে কারাভোগের পর ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তিতে মুক্ত হয়ে গাজায় আসেন। পরে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ইসমাইল হানিয়া থেকে দায়িত্ব গ্রহণ করেন। হামাসের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ব্যক্তিত্ব সিনওয়ার। হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম