ইউক্রেনে মাইন বিধ্বংসী দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৪

ইউক্রেনের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সমুদ্র সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালী করার জন্য ইউক্রেনকে দুইটি মাইনহান্টার যুদ্ধজাহাজ দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ নৌবাহিনী রয়েল নেভির বরাত দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। পরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে নিশ্চিত করেছে। 

প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, জাহাজগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন কৃষ্ণ সাগরে রফতানি পথ পুনরায় খুলতে সহায়তা করবে। কিন্তু কীভাবে জাহাজ দুটি কৃষ্ণ সাগরে প্রবেশ করবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

প্রতিরক্ষা সচিব বলছেন, ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সমর্থন করতে নরওয়ের সঙ্গে জোট বেঁধেছে যুক্তরাজ্য। রাশিয়ার আগ্রাসন থেকে যুক্তরাজ্যের পাশাপাশি ইউক্রেনকে রক্ষা করতে চায় নরওয়ে।

গ্রান্ট শ্যাপস বলেছেন, যুক্তরাজ্য, নরওয়ে এবং আমাদের মিত্ররা ইউক্রেনের সামুদ্রিক সক্ষমতাকে শক্তিশালী করার জন্য একটি নতুন প্রচেষ্টা শুরু করেছে। ব্রিটিশ নৌবাহিনী ইউক্রেনীয় ক্রুদের কীভাবে জাহাজগুলো ব্যবহার করতে হয় সে বিষয়ে আগেই প্রশিক্ষণ দিয়েছে। তবে কৃষ্ণ সাগরে প্রবেশ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। 

গত ছয় মাসে, ক্রিমিয়াতে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার সফলভাবে করেছে।  

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ার নৌবাহিনী দেশটির কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো অবরোধ করে, যার ফলে শস্য রফতানিতে জটিলতায় পড়ে কিয়েভ। ওই সময় ইউক্রেনের ২০ মিলিয়ন টন শস্য বন্দরগুলোতে আটকা পড়ে। 

ইউক্রেন সূর্যমুখী তেল, বার্লি, ভুট্টা এবং গমের মতো ফসলের জন্য বিশ্বের বৃহত্তম সরবরাহকারী। ২০২২ সালের জুলাইয়ে, তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তিতে সম্মত হয়েছিল। যেখানে বলা হয়েছিল ইউক্রেন তার কৃষ্ণ সাগর বন্দর থেকে নিরাপদে শস্য রফতানি করতে পারবে। চলতি বছরের জুলাইয়ে সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় রাশিয়া।

/এসএসএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের