বড়দিনের নৈশভোজের পর অসুস্থ ফ্রান্সের ৭ শতাধিক কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:০০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:০০

ফ্রান্সে বড়দিন উপলক্ষ্যে এয়ারবাস আটলান্টিকের আয়োজিত নৈশভোজের পর অসুস্থ হয়ে পড়েছেন প্রতিষ্ঠানের সাত শতাধিক কর্মী। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

স্বাস্থ্য সংস্থা এআরএস জানিয়েছে,  ফ্রান্সের পশ্চিমাঞ্চলে এয়ারবাস আটলান্টিকের কর্মীরা বমি ও ডায়রিয়ায় ভুগছিলেন। খাবারের মেনুতে কী ছিল তা স্পষ্ট জানা যায়নি।

এদিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। 

এয়ারবাস আটলান্টিক বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান। পাঁচটি দেশে তাদের ১৫ হাজার কর্মী কাজ করেন। 

শুক্রবারের এক বিবৃতিতে জানানো হয়, নৈশভোজের পর ওই কর্মীরা বমি ও ডায়রিয়া আক্রান্ত হয়েছেন।  

সংস্থাটি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, খাবারে বিষক্রিয়ার উৎস খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করা হচ্ছে।

বিশ্বে এয়ারবাসের কর্মী ১ লাখ ৩৪ হাজার। বিমান, হেলিকপ্টার, প্রতিরক্ষা, মহাকাশ এবং নিরাপত্তা শিল্পে পণ্য ও পরিষেবা সরবরাহ করে এই প্রতিষ্ঠান।

এই বছরের শুরুর দিকে ফ্রান্সে একটি পৃথক ঘটনায় রেস্তোরাঁয় খাবার গ্রহণের পর বেশ কয়েকজন লোক অসুস্থ হয়ে পড়েন এবং একজন গ্রিক নাগরিক মারা যান।

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম