প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক রকেট পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২০:০৯

চাঁদের উদ্দেশ্যে প্রথমবারের মতো বাণিজ্যিক রকেট পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভলকান নামে একটি রকেট সোমবার (৮ জানুয়ারি) ভোর ২টা ১৮ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

মহাকাশযানটি চাঁদ সফলভাবে অবতরণ করলে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফট ল্যান্ডিং হবে এটি।

ভলকান, একটি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ) রকেট। এর সঙ্গে একটি রোবোটিক চন্দ্র ল্যান্ডার ‘পেরেগ্রিন’ রয়েছে। পেরেগ্রিন ২৩ ফেব্রুয়ারি চাঁদে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতের চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পিত মিশনের অংশ হিসেবে চন্দ্র পৃষ্ঠের তথ্য সংগ্রহের জন্য আগে ভলকানকে মহাকাশে পাঠানো হয়েছে।

পেরেগ্রিন নামের চন্দ্র ল্যান্ডারটি তৈরি করেছে স্পেস রোবোটিক্স ফার্ম অ্যাস্ট্রোবোটিক টেকনোলজি। এটি ভলকানের প্রথম ফ্লাইটের যাত্রী। রকেটটি গত দশকে বোয়িং-লকহিড এর যৌথ উদ্যোগ ইউএলএ তৈরি করা হয়েছে।

বেসরকারী সংস্থাগুলোর মধ্যে একটি ত্বরান্বিত মহাকাশ প্রতিযোগিতার অংশ এই মিশন। প্রথমবারের মতো কোনও প্রাইভেট সংস্থার প্রথম চন্দ্র অবতরণের রেকর্ড গড়তে যাচ্ছে এটি। অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই হবে চাঁদে প্রথম মার্কিন অবতরণ।

লঞ্চ কন্ট্রোল রুম থেকে ইউএলএ মিশন কর্মকর্তা এরিক মন্ডা বলেছেন, ‘সবকিছুই একদম স্পট দেখাচ্ছে, একদম নিখুত।’

/এএকে/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত