সহযোগিতা নিশ্চিত করতে বাল্টিক অঞ্চল সফরে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ২৩:৩৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২৩:৩৮

সহযোগিতা নিশ্চিত করতে তিনটি বাল্টিক রাষ্ট্র সফরের শুরুতেই লিথুয়ানিয়ায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (১০ জানুয়ারি) এই সফরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি বলেন, এই সফরে লাটভিয়া ও এস্তোনিয়ায়ও যাবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরে অবস্থিত লিথুয়ানিয়ায়, লাটভিয়া ও এস্তোনিয়ায় এই তিনটি বাল্টিক রাষ্ট্রই ইইউ এবং ন্যাটো সামরিক জোটের সদস্য।

এই ঝটিকা সফরের আলোচনার বিষয় উল্লেখ করে জেলেনস্কি বলেন, নিরাপত্তা, ইইউ ও ন্যাটো একীকরণ, ইলেকট্রনিক যুদ্ধ ও ড্রোন সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে। তাছাড়া ইউরোপীয় সমর্থন আরও জোরদার করা হবে।

জানা গেছে, জেলেনস্কি ও লিথুয়ানিয়ান প্রেসিডেন্ট গীতানাস নৌসেদা বৈঠক করবেন। এছাড়া ইউক্রেনের নেতা লিথুয়ানিয়ার জনসমক্ষে কথা বলবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের দুই বছরের মাথায় এসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস সফরে গিয়েছেন জেলেনস্কি।

/এসএইচএম/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান