যুক্তরাষ্ট্রে বেলুন দুর্ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৩:২৬ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৩:২৮

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় রোববার (১৪ জানুয়ারি) বেলুন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।

ইলয় পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টায় শহরের প্রায় পাঁচ মাইল উত্তরে ইলয় মরুভূমির একটি গ্রামীণ মরু এলাকা পিনাল কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে। এতে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার সময় বেলুনটিতে মোট ১৩ জন ছিলেন বলে নিশ্চিত করেছেন ইলয়ের মেয়র। তাদের মধ্যে আটজন স্কাইডাইভার, চারজন যাত্রী এবং একজন পাইলট।

দুর্ঘটনার ঠিক আগে স্কাইডাইভাররা বেলুনটি থেকে বেরিয়ে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলুনটি ভূমিতে বিধ্বস্ত হওয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে উপরে এবং নীচে করে উড়েছিল।

প্রতিবেদনটিতে বলা হয়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালেই মারা যান এবং পঞ্চম ব্যক্তি বর্তমানে ভ্যালি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

কর্মকর্তারা বলেছেন, বেলুনের ত্রুটির কারণে বেলুনটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক