বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৪, ১৫:৪৮আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৫:৪৮

সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করতে প্রস্তুত রাশিয়া। শুক্রবার (১মার্চ) দেশটির মানবাধিকার কর্মকর্তা তাতায়ানা মোসকালকোভা এই তথ্য জানিয়েছেন। জানুয়ারিতে ইউক্রেনীয় যুদ্ধবন্দি সেনাদের নিয়ে রুশ ভূখণ্ডে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। রুশ বার্তা সংস্থা আরআইএ এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জানুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধিবন্দি বিনিময় চুক্তি হয়। এর আওতায় ইউক্রেনীয় যুদ্ধবন্দি সেনাদের নিয়ে দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইলিউশিন ইল-৭৬ নামের একটি রুশ সামরিক বিমান। এসময় বিমানটি রাশিয়ার বেলগোরোড অঞ্চলে বিধ্বস্ত হয়ে ভূপাতিত হয়। এতে ৬৫ বন্দি ইউক্রেনীয় সেনাসহ ৭৪ জন নিহত হন।

এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তবে এ অভিযোগের পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেনি দেশটি।

এছাড়া, বিমানটিকে গুলি করে ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটাই করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মোসকালকোভা বলেছেন, মৃতদেহের বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের