যে কারণে সোভিয়েত আমলের বিমান ঘাঁটি আবারও চালু করলো আলবেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১৪:৩৮আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৪:৩৮

বলকান দেশ আলবেনিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র। এর নিজস্ব কোনও যুদ্ধবিমান নেই। তবে বর্ধিত রুশ হুমকির মধ্যে সোমবার (৪ মার্চ) দেশটি সোভিয়েত আমলের একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করেছে। উদ্দেশ্য ন্যাটোকে বিমান পরিষেবা দেওয়ার। দেশটির প্রধানমন্ত্রী এডি রামার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এই অঞ্চলে ন্যাটোর উপস্থিতি জোরদার করতে কুকোভা বিমান ঘাঁটিতে ৫ কোটি ইউরো খরচ করেছে জোটটি। ইতালি এবং গ্রিসের দ্বারা সুরক্ষিত আলবেনিয়ার আকাশসীমার দক্ষিণে গ্রীস এবং উত্তরে মন্টিনিগ্রো সীমান্ত রয়েছে।

বিমান ঘাঁটিটি উদ্বোধনের সময় রামা বলেছিলেন, ‘এটি আমাদের পশ্চিম বলকান অঞ্চলের নিরাপত্তার ভিত্তি জোরদারের আরেকটি উপাদান। যা আমাদেরকে রাশিয়ান ফেডারেশনের হুমকি এবং নব্য-সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা থেকে  সুরক্ষা দেবে।’

বিমান ঘাঁটিটি পুনরায় চালুর অংশ হিসেবে ইতালিতে অবস্থিত ন্যাটোর অ্যাভিয়ানো বিমান ঘাঁটি থেকে উড়ে আসা দুটি যুদ্ধবিমান কুকোভায় অবতরণ করেছিল।

বিমান ঘাঁটিটি কুকোভার ছোট্ট একটি শহরে অবস্থিত যেটি এক সময় ‘স্টালিন সিটি’ নামে পরিচিত ছিল। তখন পশ্চিমাদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবহার করার জন্য সোভিয়েত এবং চীনা-নির্মিত এমআইজিগুলো স্ট্যান্ডবাই করা ছিল। তবে সে সুযোগ কখনও আসেনি।

রামা বলেছিলেন, তখন সম্ভাব্য লক্ষ্য ছিল অস্ট্রিয়া, জার্মানি, ইতালি এবং ডেনমার্ক। তিনি আরও বলেন, ‘আজ আমরা একটি ভিন্ন যুগে বাস করছি এবং সৌভাগ্যবশত আলবেনিয়া অন্যপাশে রয়েছে।

২০০৯ সালে ন্যাটোতে যোগদান করেছিল আলবেনিয়া। আদ্রিয়াটিক উপকূলীয় পোর্তো রোমানোতে একটি নৌ ঘাঁটি তৈরির জন্য ন্যাটোর সঙ্গে আলোচনা করছে দেশটি।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের