ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কথা ভাবছে আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ২১:৫০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২২:০৯

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার কথা বিবেচনা করছে আর্মেনিয়া। তুরস্কে কূটনৈতিক ফোরামের পার্শ্ব বৈঠকে শুক্রবার (৮ মার্চ) এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আররাত মিরজোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আররাত মিরজোয়ান বলেন, বর্তমানে আর্মেনিয়ার ভেতরে অনেক নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোচনার মধ্যে ইইউতে যোগ দেওয়ার পরিকল্পানাও রয়েছে। আর আর্মেনিয়া যদি আসলেই ইইউতে যোগ দেয়, তাহলে সেটা গোপন থাকবে না। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর, মূলত: পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ গড়তেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আর্মেনিয়া।

২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্মেনিয়ার সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। এ বিষয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। 

পশ্চিমাদের আশস্ত করে আর্মেনিয়া বারবার বলেছে, রাশিযার সাথে এর জোট ইউক্রেন যুদ্ধকে প্রসারিত করতে প্রভাব ফেলবে না।  

প্রধানমন্ত্রী পাশিনিয়ান তার সরকারকে দুর্বল করার জন্য রাশিয়ার বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। তিনি বলেছেন, আজারবাইজানের হাত থেকে আর্মেনিয়াকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে রাশিয়া। বরং সম্প্রতি মস্কোর আরো কাছাকাছি এসেছে আজারবাইজান। 

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর্মেনিয়া।  

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম