সাদা পতাকা নয়, ইউক্রেনের প্রয়োজন অস্ত্র: ন্যাটো মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৪, ২৩:২৯আপডেট : ১১ মার্চ ২০২৪, ২৩:২৯

পোপ ফ্রান্সিসের মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, আমরা যদি শান্তিপূর্ণ দীর্ঘমেয়াদি সমাধানের আলোচনা চাই, তাহলে সেখানে পৌঁছার উপায় হলো ইউক্রেনকে সামরিক সহযোগিতা সরবরাহ করা। সোমবার (১১ মার্চ) ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সুইজারল্যান্ডের আরএসআই নামের একটি টেলিভিশন ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিসের একটি সাক্ষাৎকার রেকর্ড করে। আগামী ২০ মার্চ এটি প্রচার করা হবে। ওই সাক্ষাৎকারে পোপের কাছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে পোপ বলেন, যখন আপনি দেখছেন হেরে যাচ্ছেন, সবকিছু ঠিকভাবে চলছে না, তখন আপনাকে আলোচনার পথ খুঁজতে হবে। 

আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে সাদা পতাকা প্রদর্শনের সাহস রাখতে হবে বলেও মন্তব্য করেছিলেন পোপ। 

এই মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ন্যাটো মহাসচিব বলেছেন, আলোচনার টেবিলে যা ঘটে তা রণক্ষেত্রের শক্তির সঙ্গে জড়িত।

ইউক্রেনের এখন সাদা পতাকা প্রদর্শনের সময় বলে তিনি মনে করেন কিনা জানতে চাইলে স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনীয়দের আত্মসমর্পণের বিষয়ে কথা বলার সময় নয় এখন। এটি ইউক্রেনীয়দের জন্য হবে একটি ট্র্যাজেডি। আমাদের জন্যও তা হবে বিপজ্জনক।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম