ইইউ’র সেনজেনে যোগ দিলো বুলগেরিয়া ও রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ১৭:৩২আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৭:৩২

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সেনজেন উন্মুক্ত ভ্রমণ অঞ্চলে আংশিকভাবে যোগ দিয়েছে বুলগেরিয়া ও রোমানিয়া। এর ফলে সোফিয়া ও বুখারেস্টের বিমানবন্দরগুলোতে ইইউ দেশ থেকে আগত ও যেতে ইচ্ছুক যাত্রীদের পাসপোর্ট যাচাই করা হচ্ছে না। রবিবার (২১ মার্চ) থেকে এই পাসপোর্ট যাচাই বাতিল করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছর স্থল ও সাগরপথে ইউরোপের মুক্ত ভ্রমণ অঞ্চলে যোগ দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছিল বুলগেরিয়া ও রোমানিয়া। অস্ট্রিয়া দেশ দুটির পূর্ণাঙ্গ ইইউ সদস্য হতে আপত্তি জানালে এই পথ বেছে নেওয়া হয়। পূর্ণ সদস্য হলে স্থল সীমান্ত ক্রসিংয়েও পাসপোর্ট যাচাই করা হয় না। অস্ট্রিয়ার দাবি, অবৈধ অভিবাসী ঠেকাতে রোমানিয়া ও বুলগেরিয়ার আরও কিছু পদক্ষেপ নিতে হবে।

বার্লিন থেকে সোফিয়া অবতরণ করা মিনচো ইউরুকভ বলেছেন, বুলগেরিয়ার জন্য এটি অবশ্যই সুন্দর অর্জন। যা বুলগেরীয় হিসেবে আমাদের অনেক বিষয় সহজ করে দিচ্ছে। তাছাড়া এখন আমাদের নিজেদের ইউরোপীয় মনে হচ্ছে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। ফ্লাইট সুন্দর ছিল, কোনও পাসপোর্ট যাচাই ছিল না।

রবিবার বুলগেরীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এই বছরের শেষ দিকে সেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হতে পারে বুলগেরিয়া। যার অর্থ হলে সড়ক ও রেলপথে পাসপোর্ট যাচাই ছাড়া মানুষ ও পণ্য পরিবহন করা যাবে।

রোমানিয়ার প্রধানমন্ত্রীও আশা প্রকাশ করেছেন চলতি বছরে স্থলপথে সেনজেনে যুক্ত হওয়ার আলোচনা শেষ হবে।

অভিবাসীদের ঢল ঠেকাতে অস্ট্রিয়া, গ্রিস, স্লোভাকিয়ার গঠিত আঞ্চলিক পুলিশ উদ্যোগে যোগ দিয়েছে বুলগেরিয়া ও রোমানিয়া।

গত মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স বলেছিল, তুরস্ক থেকে মানুষের প্রবেশ ঠেকাতে বুলগেরিয়াতে নিজেদের কর্মকর্তার সংখ্যা তিনগুণ করা হয়েছে।  

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের