গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ২১:৩০আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২৩:৪৯

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রবিবার (৩১ মার্চ) খ্রিষ্টানদের গুরুত্বপূর্ণ দিন ইস্টার সানডে উপলক্ষে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেন্ট পিটার্স স্কোয়ারে ইস্টার সানডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান (পোন্টিফ)। তারপরে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে ‘উরবি এট অরবি’ (শহর ও বিশ্ব)-কে আশীর্বাদ করে বক্তব্য দেন তিনি।

উরবি এট অরবি বক্তব্যে তিনি বলেন, গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।

যুদ্ধবিধ্বস্ত গাজার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, গাজার শিশুদের চোখে কতটা কষ্ট, তারা হাসতে ভুলে গেছে। চোখ দিয়ে শিশুরা আমাদের জিজ্ঞাসা করছে, কেন? কেন এত মৃত্যু? কেন এই ধ্বংস? তিনি বলেন, যুদ্ধ সবসময়ই অযৌক্তিক। যুদ্ধ মানেই পরাজয়।

ইউক্রেন, সিরিয়া, লেবানন, আর্মেনিয়া ও আজারবাইজান, হাইতি, মিয়ানমার, সুদান, সাহেল ও হর্ন অফ আফ্রিকা অঞ্চল, কঙ্গো ও মোজাম্বিকসহ অন্যান্য দেশের সংঘাত নিয়েও কথা বলেন তিনি।

এখন বেশির ভাগ সময় অসুস্থতার মধ্য দিয়ে দিন পার করেন ৮৭ বছর বয়সী ফ্রান্সিস। তাই মাঝে মধ্যে তাকে গণবক্তৃতা থেকে বিরত থাকতে হয়। যেমন, রোমের কলোসিয়ামে ‘গুড ফ্রাইডে’তে বক্তব্য দেননি তিনি।

যাইহোক, ইস্টার সানডের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ফ্রান্সিস। সেখানে বেশ প্রাণবন্ত ছিলেন তিনি। ভ্যাটিকান জানিয়েছে, এই অনুষ্ঠানে প্রায় ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

/এসএইচএম/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম